অদ্য ৩১ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত ৬ বর্ডার ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১০৫ এর নিকট মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর কমপ্লেক্সে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১৫ এবং ৮১ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবর পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুকুমার সরাঙ্গী ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিএস পাংটে। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী রিশি কুমার ও ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী প্রতাপ সিং কতোয়াল। বর্ণিত পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।




