Pages

Monday, August 29, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালানী বিরোধী অভিযান ৩০ আগস্ট ২০১৬




১।   অদ্য ৩০ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর তালতলা হতে ১৫০ টি ইয়াবা ট্যাবলেট এবং ৯৯০০ টি হাত ঘড়ির ব্যাটারী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৪৩,০০০/-(দুই লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ৩০ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা স্কুল পাড়া হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ৩০ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর মাঠ হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২১,০০০/-(একুশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৯৪,০০০/-(দুই লক্ষ চুরানব্বই হাজার) টাকা মাত্র।