১। অদ্য ২৬ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠ হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৮,০০০/-(আটাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৬ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ ইসকেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৪০০/-(আটাশ হাজার চারশত) টাকা মাত্র।
৩। উপরের
আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৬,৪০০/-(এক লক্ষ ছয় হাজার চারশত) টাকা মাত্র।

