১। অদ্য ১৬ আগস্ট
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা
রাস্তার উপর হতে ১৭ বস্তা ভারতীয় পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭,২২,৫০০/-(সাত
লক্ষ বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১৬
আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ
হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ
হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৬
আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের মুচির বটতলা ইটভাটার নিকট হতে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩২,৮০০/-(বত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৬
আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
৫। উপরের
আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৮,৩৮,৭০০/-(আট লক্ষ আটত্রিশ হাজার সাতশত)টাকা
মাত্র।



