Pages

Friday, August 26, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৬ আগস্ট ২০১৬



অদ্য ২৬ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০২টা ৩০ মিনিট হতে ০৩টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর বিওপির ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দাড়িয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দাড়িয়াপুর পশ্চিম পাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দাড়িয়াপুর বিওপি কমান্ডার নায়েব ‍সুবেদার মোঃ আব্দুস সালাম। বর্ণিত সভায় মোঃ ফজলুল হক সহকারী শিক্ষক দাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ ওয়াদুদ হোসেন ইমাম দাড়িয়াপুর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।