Pages

Wednesday, August 31, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালানী বিরোধী অভিযান ৩১ আগস্ট ২০১৬



১|   অদ্য ৩১ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
২|   অদ্য ৩১ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর পাকা রাস্তার উপর হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।
৩।  উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬২,৪০০/-(বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র।