১। অদ্য ২৪
আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ৬ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক
মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্ত্বাবধানে জীবননগর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার অন্তগত হাসাদাহ
এলাকার বপনদিয়া নামক স্থানে পাকা রাস্তার উপর ফাঁদ পাতে। সকাল আনুমানিক ০৭ টার সময়
০১ টি KvfvW© ভ্যান (ঢাকা মেট্রো ট-২০-০০২৬) টহল দলের কাছাকাছি
আসলে তা তল্লাশী করার জন্য বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে KvfvW© ভ্যান এর চালক ও হেলপার নেমে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল দল KvfvW© ভ্যানটি আটক করতঃ প্রথমতঃ জীবননগর বিওপিতে নিয়ে আসে এবং পরবতীতে ব্যাটালিয়ন
সদর, চুয়াডাংগা নিয়ে আসে। উক্ত KvfvW© ভ্যানটি তল্লাশী করে উহার ভিতরে প্লাষ্টিকের খালী ২৫ টি
ড্রাম এবং গোপন প্রকোষ্টে অভিনব কায়দায় ০১ টি বস্তা পাওয়া যায়। উক্ত বস্তাটির ভিতর
হতে ২,১২৫ টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়। আটককৃত ২,১২৫ টি ভারতীয় শাড়ী ও ২৫ টি
প্লাষ্টিকের খালী ড্রাম এর আনুমানিক মূল্য ১,০৬,৭৫,০০০/-টাকা এবং KvfvW© f¨vb Gi আনুমানিক মূল্য
৬০,০০,০০০/-টাকা।
২। আটককৃত
মালামাল ও যানবাহনের সর্বমোট আনুমানিক মূল্য ১,৬৬,৭৫,০০০/- (এক কোটি ছিষট্টি লক্ষ
পচাঁত্তর হাজার)টাকা।