Pages

Saturday, August 20, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২০ আগস্ট ২০১৬



অদ্য ২০ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুতুবপুর পাকা রাস্তা নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুন্সিপুর কোম্পানী পক্ষে হাবিলদার মোঃ খোরশেদ। বর্ণিত সভায় মোঃ মনি বিশ্বাস ইউপি সদস্য কাপাসডাংগা ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।