অদ্য ১৭ আগস্ট ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে ০৫টা ৪৫
মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় চুয়াডাংগা
জেলার দামুড়হুদা
থানার অন্তর্গত বড়বলদিয়া
স্কুল মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান
প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ
আমির মজিদ। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত
পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন, মদনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইউনুছ
আলী, মোঃ এনামুল হক চেয়ারম্যান কুড়ালগাছী ইউনিয়ন পরিষদ, স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে
চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা
করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।



