Pages

Friday, September 30, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ অক্টোবর ২০১৬



১।   অদ্য ০১ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ শামীম মিয়া (৩৪), পিতা-আব্দুর রশিদ, গ্রাম-রাজাপুর, ডাক-গোভিপুর, থানা+জেলা-মেহেরপুর) ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬,৮০০/-(ছয় হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নম্বর-০১ তারিখ ০১ অক্টোবর ২০১৬।


২।   অদ্য ০১ অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা বিএসপি মাঠ হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।


৩।   অদ্য ০১ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত ২২১ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮৮,৪০০/-(আটাশি হাজার চারশত) টাকা মাত্র।

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ অক্টোবর ২০১৬



১।   কার্পাসডাংগা করিডোর- শুন্য।
২।   গুরুদাহ করিডোর-শুন্য।

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩০ সেপ্টেম্বর ২০১৬



অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শালিকা বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান। বর্ণিত সভায় মোঃ আব্দুল আওয়াল সহকারী শিক্ষক শালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আলমগীর হোসেন ইউপি সদস্য ৮ নং বুড়িপোতা ইউনিয়ন বং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ৩০ সেপ্টেম্বর ২০১৬


অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানী/বিওপি কর্তৃক নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিওপি সংলগ্ন মসজিদ সমূহে জুমার নামাজ এর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সকল কোম্পানী/বিওপি কমান্ডার প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন ।



বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩০ সেপ্টেম্বর ২০১৬



১।    অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা সদর থানার আইসিপি মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসআই ডি দাস।

২।   অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আর এন মন্ডল।


৩।  অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১৭ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা বামতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাজিতপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের সাহাপুর ক্যাম্প কমান্ডার এসআই এসএল পান্ডে।

৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।