অদ্য ২৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিট হতে সকাল ১২টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর সীমান্তে দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ কৃষ্ণনগর সেক্টরের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিএসসি এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর ডিআইজি Shri Bhanwar Lal Meena । এছাড়া আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এএনএম নজরুল ইসলাম, পিএসসি, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ তাজুল ইসলাম, জি+, দক্ষিন-পশ্চিম রিজিয়ন যশোর এর স্টাফ অফিসার মোসতাক আহমেদ, কুষ্টিয়া সেক্টর এর অপারেশন পরিচালক মোঃ তারেক মাহমুদ সরকার, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ জসিম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এসবি মুখার্জি , ৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিএস পাংটে, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার, ১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী নরেন্দ সিং ও অন্যান্য ষ্টাফ অফিসার। বর্ণিত পতাকা বৈঠকে সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ, স্পর্শকাতর এলাকাসহ মাদকদ্রব্য পাচার এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ টহল করা এবং তারকাটা বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়। এছাড়াও বিজিবি এবং বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া, সীমান্তের ঝুকিপূর্ণ এলাকা নিরুপন, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।