১। অদ্য ১০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার শালিখা থানার
শতখালী গ্রামের শতখালী পাকা রাস্তার উপর হতে ৪৭৫ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৮৫,০০০/-(দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুায়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুায়াডাংগা
জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।


