Pages

Monday, September 19, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২০ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোটবলদিয়া গ্রামের ছোটবলদিয়া মাঠ হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৯,০০০/-(উনচল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাতপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মানিক মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার খলিশাগাড়ী গ্রামের খলিশাগাড়ী মাঠ হতে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৬,০০০/-(ছাপ্পান্ন হাজার) টাকা মাত্র।

৩।   উপরের আটককৃত ২৬ বোতল মদ এবং ১৪০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৯৫,০০০/-(পচাঁনব্বই হাজার) টাকা মাত্র।