১। অদ্য ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর
সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ হতে ০২ জন ধৃত আসামীসহ (ক। মোঃ সাগর
হোসেন (৩৪), পিতা-খশরু আলম, গ্রাম-বিএডিসি এবং খ। মোঃ রবিউল ইসলাম (৩৬), পিতা-মোঃ
আনসার আলী, গ্রাম-মেহেরপুর বড়বাজার উভয়ের পোষ্ট+থানা+জেলা-মেহেরপুর) ০১ জন পলতাক
আসামী (মোঃ মিনারুল ইসলাম (৩৫), পিতা- মৃত এরশাদ আলী, গ্রাম- দিঘীরপাড়া, পোষ্ট+থানা+জেলা-মেহেরপুর)
০১ টি বাজাজ মোটর সাইকেল এবং ০৩ টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,৬৪,০০০/-(এক লক্ষ চৌষট্টি হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর
থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নম্বর-২২৯ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৬।
২। অদ্য ২৭
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈয়তপুর গ্রামের হৈয়তপুর
মাঠ হতে ১৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৭,২০০/-(সাতষট্টি
হাজার দুইশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠ হতে ৬২ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৩,০০০/-(তিরানব্বই হাজার) টাকা
মাত্র।
৪। উপরের
আটককৃত ০১ টি মোটর সাইকেল, ০৩টি মোবাইল, ৬২ বোতল মদ এবং ১৬৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট
মূল্য ৩,২৪,২০০/-(তিন লক্ষ চব্বিশ হাজার দুই শত) টাকা মাত্র।


