Pages

Sunday, September 11, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১২ সেপ্টেম্বর ২০১৬




১।   অদ্য ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ হতে ০১ টি ভারতীয় হিরো হোন্ডা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২৫,০০০/-(এক লক্ষ পঁচিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৪,৫০০/-(চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   অদ্য ১২ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   উপরের আটককৃত ০১ টি হিরো হোন্ডা, ২৩ বোতল মদ এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,৭৮,৭০০/-(এক লক্ষ আটাত্তর হাজার সাতশত)টাকা মাত্র।