১। অদ্য ২৪
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তালশাড়ী গ্রামের তালশাড়ী
মাঠ হতে ৯১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৩৬,৫০০/-(এক
লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৪
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলীমুজ্জামান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া
মাঠ হতে ৭০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৫,০০০/-(এক
লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৪
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক নাজমুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের
সুলতানপুর মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। উপরের
আটককৃত ১৬১ বোতল মদ এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ২,৬০,৭০০/-(দুই লক্ষ ষাট
হাজার সাতশত) টাকা মাত্র।

