Pages

Friday, September 16, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া তিন চারার মাঠ হতে ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৭,২০০/-(সাতাশ হাজার দুইশত) টাকা মাত্র।
২।   অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বয়রা গ্রামের বয়রা মাঠ হতে ১৪ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৯,০০০/-(উনপঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আরামডাংগা গ্রামের ধাপার কাটাখালী মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।
৪।   উপরের আটককৃত ৬৮ বোতল ফেন্সিডিল, ১৪ কেজি গাঁজা এবং ০ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,০৬,২০০/-(এক লক্ষ ছয় হাজার দুইশত) টাকা মাত্র।