১। অদ্য ৩০
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ
আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্ত্বাবধানে সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ
তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠের মধ্যে জংগল ভিতরে পাচারকৃত রুপা
আটকের জন্য ফাঁদ পাতে। রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় ০১ জন লোক ব্যাগ হাতে
ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি
অন্ধকারে ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। টহল কামান্ডার তাৎক্ষনিক ব্যাগটি জব্দ করতঃ
ব্যাগের ভিতর হতে ৬৩০ ভরি (০৭ কেজি ৩২৫ গ্রাম) রুপা আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য-১২,৬০,০০০/- (বার লক্ষ ষাট হাজার) টাকা মাত্র।
২। আটককৃত ৬৩০
ভরি (০৭ কেজি ৩২৫ গ্রাম) রুপার সর্বমোট মূল্য- ১২,৬০,০০০/- (বার লক্ষ ষাট হাজার) টাকা।
