অদ্য
৩০
সেপ্টেম্বর ২০১৬
তারিখে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানী/বিওপি কর্তৃক নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিওপি সংলগ্ন
মসজিদ সমূহে জুমার নামাজ এর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সকল
কোম্পানী/বিওপি কমান্ডার প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন ।



