১। অদ্য ০১ অক্টোবর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা
মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ শামীম মিয়া (৩৪), পিতা-আব্দুর রশিদ, গ্রাম-রাজাপুর,
ডাক-গোভিপুর, থানা+জেলা-মেহেরপুর) ১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ৬,৮০০/-(ছয় হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল
মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নম্বর-০১ তারিখ ০১ অক্টোবর ২০১৬।
২। অদ্য ০১ অক্টোবর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাস উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা
বিএসপি মাঠ হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ
হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ০১ অক্টোবর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কেন্দার আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর
মাঠ হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ
হাজার দুইশত) টাকা মাত্র।
৪। উপরের
আটককৃত ২২১ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮৮,৪০০/-(আটাশি হাজার চারশত) টাকা
মাত্র।

