১। অদ্য ২৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার
মোঃ ইউনুছ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া
গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ৩৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৫১,০০০/-(একান্ন হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ১৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৬,৮০০/-(ছাপান্ন হাজার আটশত) টাকা মাত্র।
৩। উপরের আটককৃত
৩৪ বোতল মদ এবং ১৪২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,০৭,৮০০/-(এক লক্ষ সাতহাজার
আটশত) টাকা মাত্র।