Pages

Tuesday, September 20, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২১ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ এনামুল হক (২০), পিতা-আজিজুর রহমান, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৬০০/-(এক হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নম্বর ২৪ তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬।
  
২।   অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া রাস্তার পাশ্ব হতে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৬,৪০০/-(ছাপ্পান্ন হাজার চারশত) টাকা মাত্র।

৩।   অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত ২৬৫ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,০৬,০০০/-(এক লক্ষ ছয় হাজার) টাকা মাত্র।