১। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার ছতেঙ্গা গ্রামের ছতেঙ্গা মাঠ হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৬৭,৫০০/-(সাতষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা
৪৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরের আটককৃত ৯৫ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৪২,৫০০/-(এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

