Pages

Wednesday, September 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা তিন রাস্তার মোড় হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আক্তারুল ইসলাম (৩২), পিতা-মৃত কমর আলী, গ্রাম-বামনপাড়া পোষ্ট+থানা+জেলা-মেহেরপুর) ২০ গ্রাম গাঁজা, ০১ টি পুরাতন বাইসাইকেল এবং ০১ টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫,২২০/-(পাঁচ হাজার দুইশত বিশ) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নম্বর-৩৩ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬।


২। অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।


৩। অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।


৪। অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৫০০/-(আঠাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।


৫।   উপরের আটককৃত ৬৯ বোতল মদ, ১২০ বোতল ফেন্সিডিল, ২০ গ্রাম গাঁজা, ০১ টি মোবাইল এবং ০১ টি বাইসাইকেল এর সর্বমোট মূল্য ১,৫৬,৭২০/-(এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত বিশ) টাকা মাত্র।