১। অদ্য ২২
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
কবরস্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২২,৫০০/-(বাইশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২২
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ
পাঁকা রাস্তার উপর হতে ৬০০ কেজি চা-পাতা এবং ০১ টি পিকআপ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকা মাত্র।
৩। অদ্য ২২
সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বারাদি
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৪। উপরের
আটককৃত ৬০০ কেজি চা-পাতা, ০১টি পিকআপ এবং ৬৫ বোতল মদ এর সর্বমোট মূল্য ১৩,৯৭,৫০০/-(তের
লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত) টাকা মাত্র।


