Pages

Monday, September 12, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৩ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহআলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া কালকাটা ব্রীজ হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।

২।   অদ্য ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোত গ্রামের জাহাজপোতা মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০২,০০০/-(এক লক্ষ দুই হাজার) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত ৭০ বোতল মদ এবং ২৭৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ২,১৫,৪০০/-(দুই লক্ষ পনের হাজার চারশত)টাকা মাত্র।