Pages

Friday, March 31, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ এপ্রিল ২০১৭



১।   অদ্য ০১ এপ্রিল ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৮৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৪,০০০/- (চৌত্রিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০১ এপ্রিল ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৮৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,৬০০/- (তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   অদ্য ০১ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আমান উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   উপরে আটককৃত ২১৭ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮৬,৮০০/-(ছিয়াশি হাজার আটশত) টাকা মাত্র।

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩১ মার্চ ২০১৭



১।    অদ্য ৩১ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি শ্রী অজয় কুমার।  
২।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ মার্চ ২০১৭



অদ্য ৩১ মার্চ ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুড়িপোতা শালিকা বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বুড়িপোতা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান । বর্ণিত সভায় আব্দুল আউয়াল প্রধান শিক্ষক শালিকা উচ্চ বিদ্যালয়, মাহাবুবুর রহমান সহকারী শিক্ষক শালিকা উচ্চ বিদ্যালয়, আলমগীর হোসেন মেম্বার বুড়িপোতা ইউনিয়ন এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ মার্চ ২০১৭



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৪৪৯ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৪১০ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৩৯ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৫৪৪ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৫০৩ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৩৯ জন
     (৩) ইউএসএ নাগরিকঃ ০২ জন
          রাজস্বআদায়ঃ-শুন্য।