অদ্য ১৬ মার্চ ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সুলতাপুর বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য সুলতানপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সুলতানপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া। বর্ণিত সভায় মোঃ শহিদুল ইসলাম
মেম্বার সুলতানপুর ইউপি, মাওলানা মোঃ আব্দুল মজিদ ইমাম সুলতানপুর জামে মসজিদ এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।