Pages

Monday, March 20, 2017

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা ২০ মার্চ ২০১৭



অদ্য ২০ মার্চ ২০১৭ তারিখ আনুমানিক  সকাল ০৯টা হতে ০৯টা ৩০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত  বড়বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর, জি+। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় মোঃ ইউসুফ আলী প্রিন্সিপাল বড়বলদিয়া স্কুল এন্ড কলেজ, সাইফুল ইসলাম মেম্বার ৫ নং ‍ওয়ার্ড মদনা পারকেষ্টপুর ইউপি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন