Pages

Sunday, March 12, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৩ মার্চ ২০১৭



১।   অদ্য ১৩ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জোল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা ব্রীজ নামক স্থান হতে ১৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,৬০০/-(সাতান্ন হাজার ছয়শত) টাকা মাত্র।
২।   অদ্য ১৩ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামের জগন্নাথপুর মাঠ নামক স্থান হতে ৪৫৮ টি সেনেগ্রা ট্যাবলেট (৯৭,০০০/-) এবং ১৩০০ টি কমরেটর ট্যাবলেট (৩,৯০০/-) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০০,৯০০/-(এক লক্ষ নয়শত) টাকা মাত্র।
৩।   অদ্য ১৩ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ৩০০ টি সেনেগ্রা ট্যাবলেট (৬০,০০০/-) এবং ১৩০০ টি কমবিউটল ট্যাবলেট (১৩,০০০/-) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৩,০০০/-(তিহাত্তর হাজার) টাকা মাত্র।
 ৪।   অদ্য ১৩ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ নামক স্থান হতে ৩০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।

৫।   উপরে আটককৃত ১৪৪ বোতল ফেন্সিডিল, ৩০ বোতল মদ, ৭৮৫ টি সেনেগ্রা ট্যাবলেট এবং ২৬০০ টি বিভিন্ন প্রকার ট্যাকলেট এর সর্বমোট মূল্য ২,৭৬,৫০০/-(দুই লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।