১। অদ্য ০৯ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের ডাংগাপাড়া মাঠ নামক
স্থান হতে ১২৩ বোতল ফেন্সিডিল এবং ০৭ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৫১,৩০০/-(একান্ন হাজার তিনশত) টাকা মাত্র।
২। অদ্য ০৯ মার্চ ২০১৭ তারিখ ভোর
আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৩। অদ্য ০৯ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ৩৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১৫,২০০/-(পনের হাজার দুইশত) টাকা মাত্র।
৪। উপরে আটককৃত ২০৯ বোতল
ফেন্সিডিল এবং ০৭ টি ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মূল্য ৮৫,৭০০/-(পঁচাশি হাজার সাতশত)
টাকা মাত্র।