১। অদ্য ২৪ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ৫০ বোতল মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৪ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৪১ জোড়া
বিভিন্ন প্রকার স্যান্ডেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১২,৩০০/-(বার
হাজার তিনশত) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৫০ বোতল মদ এবং ৪১
জোড়া স্যান্ডেল এর সর্বমোট মূল্য ৮৭,৩০০/-(সাতাশি হাজার তিনশত) টাকা মাত্র।