Pages

Monday, March 27, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৮ মার্চ ২০১৭



১।   অদ্য ২৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলা মাঠ নামক স্থান হতে ২৫৬ বোতল ফেন্সিডিল এবং ১৪ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫১,৪০০/- (এক লক্ষ একান্ন হাজার চারশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
৩।   অদ্য ২৮ মার্চ ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৬০৩ কেজি রসুন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪২,২১০/- (বিয়াল্লিশ হাজার দুইশত দশ) টাকা মাত্র।
৪।   উপরে আটককৃত ৩২৮ বোতল ফেন্সিডিল, ১৪ কেজি গাঁজা এবং ৬০৩ কেজি রসুন এর সর্বমোট মূল্য ২,২২,৪১০/- (দুই লক্ষ বাইশ হাজার চারশত দশ) টাকা মাত্র।