১। অদ্য ২২ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ নামক স্থান হতে ২৬৫ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৬,০০০/-(এক লক্ষ ছয় হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ২২ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার জীবননগর থানার তেতুলিয়া গ্রামের তেতুলিয়া মাঠ নামক স্থান হতে ১৮৬
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৪,৪০০/-(চুয়াত্তর হাজার
চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ২২ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির
টহল কমান্ডার নায়েক মোঃ হাসান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ নামক স্থান হতে ৮৪
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার
ছয়শত টাকা মাত্র।
৪। অদ্য ২২ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
৫। অদ্য ২২ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৬০ বোতল মদ
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা মাত্র।
৬। উপরে আটককৃত ৬০৭ বোতল
ফেন্সিডিল এবং ৬০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৩,৩২,৮০০/-(তিন লক্ষ বত্রিশ হাজার
আটশত) টাকা মাত্র।