১। অদ্য ০৭ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়িয়া গ্রামের আকন্দবাড়িয়া মাঠ নামক স্থান
হতে ২৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৬,০০০/-(ছিয়ানব্বই
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৭ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিয়ালমারী গ্রামের শিয়ালমারী পাকা রাস্তার উপর হতে ০১ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ২৪০ বোতল ফেন্সিডিল
এবং ০১ টি গরু এর সর্বমোট মূল্য ১,৪৬,০০০/-(এক লক্ষ ছিচল্লিশ হাজার) টাকা মাত্র।