১। অদ্য ২৩ মার্চ ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮২/১৪-টি
এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নেত্তবলার মাঠ নামক
স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদি বিওপি কমান্ডার নায়েব সুবোদর মোঃ আবুল
কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গোবিন্দপুর
ক্যাম্প কমান্ডার এসআই কুমার ইয়ানী ।
২। অদ্য ২৩ মার্চ ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত
বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৭ এর
নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবোদর মোঃ অহিদুল
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা
কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর মৃত্যুনঞ্জয়।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে
উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না
কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।