অদ্য ১৩ মার্চ ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৫টা হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বুড়িপোতা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় শালিখা বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন বুড়িপোতা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন । বর্ণিত সভায়
মোঃ মহসিন সহকারী শিক্ষক শালিকা উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ
বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।