Pages

Tuesday, March 7, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৮ মার্চ ২০১৭



১।   অদ্য ০৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জালাখালী গ্রামের জালাখালী ব্রীজ নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।
২।   অদ্য ০৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান  হতে ২৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।

৩।   উপরে আটককৃত ৯৬ বোতল ফেন্সিডিল এবং ২৪ বোতল মদ এর সর্বমোট মূল্য ৭৪,৪০০/-(চুয়াত্তর হাজার চারশত) টাকা মাত্র।