Pages

Friday, March 31, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ এপ্রিল ২০১৭



১।   অদ্য ০১ এপ্রিল ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৮৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৪,০০০/- (চৌত্রিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০১ এপ্রিল ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৮৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,৬০০/- (তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   অদ্য ০১ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আমান উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   উপরে আটককৃত ২১৭ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮৬,৮০০/-(ছিয়াশি হাজার আটশত) টাকা মাত্র।