১। অদ্য ৩০ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া মাঠ নামক স্থান হতে ৯৬ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত)
টাকা মাত্র।
২। অদ্য ৩০ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ২৬ বোতল মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৯,০০০/- (উনচল্লিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৯৬ বোতল ফেন্সিডিল এবং ২৬ বোতল মদ এর
সর্বমোট মূল্য ৭৭,৪০০/- (সাতাত্তর হাজার চারশত) টাকা মাত্র।