১। অদ্য ২০ মার্চ ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৬ এর
নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বেলতলা নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর
আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা
কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর মুর্তজা ।
২। অদ্য ২০ মার্চ ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট
পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইছাখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ১২৪/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ইছাখালী
বাশবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আব্দুল আউয়াল এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ
ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই তার সিন সিং ।
৩। অদ্য ২০ মার্চ ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা ৩০মিনিট হতে ১১টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১৭ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার
মেহেরপুর সদর থানার বুড়িপোতা বাশবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাজিতপুর
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের শাহাপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দরকা পাস
ওয়ান।
৪। অদ্য ২০ মার্চ ২০১৭ তারিখ
আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট
পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
মেইন পিলার ৯৯/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ ফয়জুল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছী
ক্যাম্প কমান্ডার এসআই একে ডুবে ।
৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে
উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না
কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।