Pages

Tuesday, March 14, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৫ মার্চ ২০১৭



১।   অদ্য ১৫ মার্চ ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর স্কুল মাঠ নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল এবং ০২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪১,৪০০/-(একচল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।

২।   অদ্য ১৫ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।

৩।   উপরে আটককৃত ৯৬ বোতল ফেন্সিডিল এবং ৫২ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,১৬,৪০০/-(এক লক্ষ ষোল হাজার চারশত) টাকা মাত্র।