Pages

Friday, March 17, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ মার্চ ২০১৭



১।   অদ্য ১৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার প্রতাবপুর গ্রামের প্রতাবপুর মাঠ নামক স্থান হতে ৬০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪২,০০০/- (দুই লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ১৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ২৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৫,২০০/- (পঁচানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।

৩।   অদ্য ১৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামের ছয়ঘরিয়া মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/- (আঠাশ হাজার আটশত) টাকা মাত্র।

৪।   অদ্য ১৮ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৮,০০০/- (আটাত্তর হাজার) টাকা মাত্র।

৫।   উপরে উল্লেখিত আটককৃত ৯১োতল ফেন্সিডিল এবং ৫২ বোতল মদ এর সর্বমোট মূল্য ৪,৪৪,০০০/-(চার লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র।