Pages

Sunday, March 26, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এবং মদ আটক ২৭ মার্চ ২০১৭





১।   অদ্য ২৭ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় আরআইবি সদস্য কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর ঈদগাহ মাঠ নামক স্থান হতে ২৫৭০ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭,৭১,০০০/- (সাত লক্ষ একাত্তর হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ২৭ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের গেদে মাঠ নামক স্থান হতে ২০৪ বোতল ফেন্সিডিল এবং ০৭ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯২,১০০/- (বিরানব্বই হাজার একশত) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ২৫৭০ টি ইয়াবা ট্যাবলেট, ২০৪ বোতল ফেন্সিডিল এবং ০৭ বোতল মদ এর সর্বমোট মূল্য ৮,৮৩,১০০/- (আট লক্ষ তিরাশি হাজার একশত) টাকা মাত্র।