১। অদ্য ১৬ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ধোপাখালী গ্রামের ধোপাখালী মাঠ নামক স্থান
হতে ১৭০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৮,০০০/-(আটষট্টি
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৬ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত)
টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ২১৮ বোতল
ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮৭,২০০/-(সাতাশি হাজার দুইশত) টাকা মাত্র।