১। অদ্য ১৪ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা বাবলাতলা মাঠ নামক স্থান হতে ৩৭০
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৪৮,০০০/-(এক লক্ষ
আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৪ মার্চ ২০১৭ তারিখ ভোর
আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ছয়ঘড়িয়া গ্রামের ছয়ঘড়িয়া কাউন্সিল মাঠ নামক স্থান হতে ১২০
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার)
টাকা মাত্র।
৩। অদ্য ১৪ মার্চ ২০১৭ তারিখ ভোর
আনুমানিক ০৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার সটাংগা গ্রামের সটাংগাপাড়া মাঠ নামক স্থান হতে ১১৯ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৭,৬০০/-(সাতচল্লিশ হাজার ছয়শত)
টাকা মাত্র।
৪। অদ্য ১৪ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার কালা গ্রামের কালার মাঠ নামক স্থান হতে ১১৪
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,৬০০/-(পঁয়তাল্লিশ হাজার
ছয়শত) টাকা মাত্র।