Pages

Tuesday, March 28, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ মার্চ ২০১৭



১।   অদ্য ২৯ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ১৫৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬১,৬০০/- (একষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র।
২।   অদ্য ২৯ মার্চ ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৪৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বয়বার মোড় গ্রামের তালগাড়ী পাকা রাস্তার উপর হতে ৫৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৩,৬০০/- (তেইশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ২১৩ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৮৫,২০০/- (পঁচাশি হাজার দুইশত) টাকা মাত্র।