অদ্য ১৯ মার্চ ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য রাজাপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় রাজাপুর মসজিদ পাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম । বর্ণিত সভায় মোঃ
মোনায়েম মেম্বার ৮নং ওয়ার্ড উথুলী ইউপি, মোঃ
আকরাম প্রধান শিক্ষক দর্শনা উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।