১। অদ্য ২৬ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিপুর গ্রামের হরিপুর মাঠ নামক স্থান হতে ৩০৭ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২২,৮০০/- (এক লক্ষ বাইশ হাজার
আটশত) টাকা মাত্র।
২। উপরে আটককৃত ৩০৭ বোতল ফেন্সিডিল
এর সর্বমোট মূল্য ১,২২,৮০০/- (এক লক্ষ বাইশ হাজার আটশত) টাকা মাত্র।