১। অদ্য ২১ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আনোয়ারপুর গ্রামের আনোয়ারপুর হঠাৎপাড়া নামক
স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ ওমর ফারুক (২০), পিতা-মোঃ নাসির উদ্দিন, গ্রাম-হরিচন্দ্রপুর
নতুনপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা মাত্র। আটককৃত আসামীকে মোটর
সাইকেলসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
২। অদ্য ২১ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ নজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের গড়াই মাঠ নামক স্থান হতে ১২০ বোতল
ফেন্সিডিল এবং ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৩,০০০/- (তেষট্টি
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২১ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ১০০
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার)
টাকা মাত্র।
৪। অদ্য ২১ মার্চ ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া লেকের পাড় নামক স্থান হতে ৯৩
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৭,২০০/- (সাইত্রিশ হাজার
দুইশত) টাকা মাত্র।